বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মার্কিন পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পুলিশের এই সহিংসতা জেগে ওঠা বিশ্ব জনমতকে থামিয়ে দিতে পারবে না।
গতকাল (সোমবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে নাসের কানয়ানি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিক্ষোভকারীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে মানবাধিকারের প্রশ্নে আমেরিকা তাদের দ্বৈত নীতি প্রদর্শন করেছে। মার্কিন পুলিশের এই আচরণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য নয় বরং এটা উদ্বেগের বিষয় বলে আমরা মনে করি।” বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র।#
342/